1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬’ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - probahonewstv
April 27, 2026, 9:29 pm

বান্দরবানে ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬’ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, March 15, 2026
  • 46 Time View
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবানে ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬’ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

‘ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬’ উপলক্ষে বান্দরবানে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও যাতে তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে বিজিবির সহায়তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category