1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ আজ - probahonewstv
August 3, 2026, 5:59 am

বাউফলে ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ আজ

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Sunday, January 25, 2026
  • 130 Time View
বাউফলে ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ আজ

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে জনসমাবেশ, প্রধান অতিথি মামুনুল হক

মোঃ শামিম,পটুয়াখালী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পটুয়াখালীর বাউফলে এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় বাউফল উপজেলার পাবলিক মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মুহা: ইসহাক মিয়া।

বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখা সূত্রে সমাবেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, জনসমাবেশে আল্লামা মামুনুল হক সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন। উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জানান, সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ১০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট

Please Share This Post in Your Social Media

More News Of This Category