1. thpshopbd@gmail.com : admin :
বকশীগঞ্জে বাজার তদারকি অভিযান - probahonewstv
September 19, 2026, 3:31 pm

বকশীগঞ্জে বাজার তদারকি অভিযান

জামালপুর প্রতিনিধি: নাজমুল রানা
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 167 Time View
বকশীগঞ্জে রমজান বাজারে প্রশাসনের অভিযান | জরিমানা ৩০ হাজার টাকা

রমজানকে ঘিরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৩০ হাজার টাকা

জামালপুর প্রতিনিধি: নাজমুল রানা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে বকশীগঞ্জ পৌর শহরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় (ভারপ্রাপ্ত) ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোরভাবে সতর্ক করে জানায়, ভোক্তা অধিকার লঙ্ঘন করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জামালপুর জেলা উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে বকশীগঞ্জ থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দাগনভুঁইয়ার আলমপুরে গৃহবধূকে মারধর ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পুলিশ ও মানবাধিকার সংস্থার যৌথ তদন্ত, প্রাথমিক সত্যতার দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category