1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-৩ এ হটলাইন - probahonewstv
June 14, 2026, 9:55 pm

ফেনী-৩ এ হটলাইন

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, February 26, 2026
  • 95 Time View
ফেনী-৩ এ চাঁদাবাজি দমনে মন্ত্রীর হটলাইন

৫ দিনে ১৬৭ অভিযোগ, চাঁদাবাজি দমনে কঠোর বার্তা

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। তার চালু করা বিশেষ হটলাইন ও ওয়েবসাইটে মাত্র ৫ দিনেই জমা পড়েছে ১৬৭টি অভিযোগ। পাশাপাশি হটলাইন নম্বরে এসেছে অসংখ্য ফোনকল। মন্ত্রী নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি লেখেন, “আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।”

দাগনভূঞা-সোনাগাজীতে বিশেষ উদ্যোগ

নিজ নির্বাচনি এলাকা দাগনভূঞা উপজেলাসোনাগাজী উপজেলায় দীর্ঘদিনের চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে এ উদ্যোগ নেন মন্ত্রী। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি হটলাইন নম্বর ও অভিযোগ গ্রহণের ওয়েবসাইট চালুর ঘোষণা দেন। অভিযোগ জানানোর জন্য তিনি ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন। একই পোস্টে জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত ও কার্যকর সমাধানের স্বার্থে ওয়েবসাইটে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, “সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।”

পরিবর্তনের বার্তা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে সরাসরি অভিযোগ গ্রহণের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করে। মাত্র পাঁচ দিনে ১৬৭টি অভিযোগ জমা পড়া থেকেই বোঝা যায়, জনগণ দীর্ঘদিনের সমস্যার সমাধান চায় এবং প্রশাসনিক হস্তক্ষেপ প্রত্যাশা করছে। মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

See also  মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে চলবে কেএলএম, একাধিক রুটে ফ্লাইট স্থগিত

দীর্ঘ দুই দশক পর প্রতিনিধিত্ব

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে বিজয়ী হন শিল্প উদ্যোক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘ প্রায় দুই দশক মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলা তার মাধ্যমে পুনরায় মন্ত্রীত্বের প্রতিনিধিত্ব লাভ করে। স্থানীয় সচেতন মহল মনে করছে, হটলাইন ও অনলাইনভিত্তিক অভিযোগ ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হলে ফেনী-৩ আসনে সুশাসন প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, প্রাপ্ত অভিযোগগুলোর কত দ্রুত ও কতটা দৃশ্যমান সমাধান হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category