1. thpshopbd@gmail.com : admin :
ফেনী পৌর এলাকায় বিশাল পথসভা ও বাড়ি বাড়ি গণসংযোগে পরিবর্তনের বার্তা - probahonewstv
April 27, 2026, 8:31 am

ফেনী পৌর এলাকায় বিশাল পথসভা ও বাড়ি বাড়ি গণসংযোগে পরিবর্তনের বার্তা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Friday, January 30, 2026
  • 80 Time View
ফেনী-২ আসনে ধানের শীষের পক্ষে জনস্রোত। ফেনী পৌরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও বিশাল পথসভায় মাঠ কাঁপালেন বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।

ফেনী-২ আসনে ধানের শীষের ঝড়: ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগে জনস্রোত, মাঠ কাঁপালেন অধ্যাপক জয়নাল আবেদীন

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলা নির্বাচনী আসন–২ এ ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ফেনী পৌরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে বিশাল পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। গণসংযোগকালে অধ্যাপক জয়নাল আবেদীন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা, বঞ্চনা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বলেন, “ফেনীর মানুষ পরিবর্তন চায়। ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াই। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বিজয় নিশ্চিত হবে।” পথসভায় বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার। তিনি বলেন, “ফেনী-২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ আর ভীত নয়, তারা পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।” ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু বলেন, “অধ্যাপক জয়নাল আবেদীন একজন পরিচ্ছন্ন ও যোগ্য প্রার্থী। এ আসনে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।”

পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী বলেন, “যুবসমাজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করব।” পথসভা ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম মিয়াজী, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন মিয়াজী, মো. দাউদ ইসলাম শামীমসহ স্থানীয় যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি পরিণত হয় এক বিশাল গণসমাবেশে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে কাছে পেয়ে তারা আশাবাদী। অনেকেই বলেন, “এবার আমরা আমাদের ভোট আমরা দিতে চাই।” পথসভা শেষে নেতৃবৃন্দ ফেনী-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

See also  বসতভিটা হারানোর শঙ্কা

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category