1. thpshopbd@gmail.com : admin :
ফেনী ইউনিভার্সিটিতে “AI and Cybersecurity” বিষয়ক দুই দিনব্যাপী কোর্স সম্পন্ন - probahonewstv
September 12, 2026, 11:39 pm

ফেনী ইউনিভার্সিটিতে “AI and Cybersecurity” বিষয়ক দুই দিনব্যাপী কোর্স সম্পন্ন

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, October 26, 2025
  • 393 Time View
ফেনী ইউনিভার্সিটিতে “AI and Cybersecurity” বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

ফেনী ইউনিভার্সিটিতে “AI and Cybersecurity” বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত “A SHORT COURSE ON AI AND CYBERSECURITY: FOUNDATIONS AND FRONT-LINES” শীর্ষক দুই দিনব্যাপী স্বল্পমেয়াদী কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে।

 কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিউরাল নেটওয়ার্ক সেশন

দ্বিতীয় দিনের সকালের সেশনে ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সামিউল হক ডিফ নিউরাল নেটওয়ার্ক বিষয়ে কীনোট বক্তব্য প্রদান করেন। তিনি নেটওয়ার্কের গঠন, প্রশিক্ষণ প্রক্রিয়া ও বাস্তব জীবনে প্রয়োগ নিয়ে হাতে-কলমে আলোচনা করেন।
এরপর প্রভাষক ও সহকারী প্রক্টর রাবেয়া খাতুন জেনারেটিভ এআই-এর অগ্রগতি ও শিল্পক্ষেত্রে এর প্রভাব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। পুরো সেশনটি সার্বিক সহযোগিতা করেন ল্যাব টেকনিক্যাল অফিসার ফরহাদ জাবেদ

 সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ সেশন

বিকালের সেশনে প্রভাষক ফয়সাল আনোয়ার এবং সিনিয়র ল্যাব টেকনিক্যাল অফিসার কিশলয় ধর যৌথভাবে সাইবার সিকিউরিটি বিষয়ে আলোচনা পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তার মৌলিক ধারণা, হুমকি সনাক্তকরণ ও প্রতিরোধ কৌশল নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

 সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

কোর্স শেষে ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শোহরাব হোসেন অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।
দুই দিনব্যাপী এ কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে আধুনিক জ্ঞান ও দক্ষতা বিকাশে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

See also  লেমুয়া ইউনিয়ন ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি মশিউর রহমান বিপ্লব

Please Share This Post in Your Social Media

More News Of This Category