
মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত “A SHORT COURSE ON AI AND CYBERSECURITY: FOUNDATIONS AND FRONT-LINES” শীর্ষক দুই দিনব্যাপী স্বল্পমেয়াদী কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে।
দ্বিতীয় দিনের সকালের সেশনে ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সামিউল হক ডিফ নিউরাল নেটওয়ার্ক বিষয়ে কীনোট বক্তব্য প্রদান করেন। তিনি নেটওয়ার্কের গঠন, প্রশিক্ষণ প্রক্রিয়া ও বাস্তব জীবনে প্রয়োগ নিয়ে হাতে-কলমে আলোচনা করেন।
এরপর প্রভাষক ও সহকারী প্রক্টর রাবেয়া খাতুন জেনারেটিভ এআই-এর অগ্রগতি ও শিল্পক্ষেত্রে এর প্রভাব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। পুরো সেশনটি সার্বিক সহযোগিতা করেন ল্যাব টেকনিক্যাল অফিসার ফরহাদ জাবেদ।
বিকালের সেশনে প্রভাষক ফয়সাল আনোয়ার এবং সিনিয়র ল্যাব টেকনিক্যাল অফিসার কিশলয় ধর যৌথভাবে সাইবার সিকিউরিটি বিষয়ে আলোচনা পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তার মৌলিক ধারণা, হুমকি সনাক্তকরণ ও প্রতিরোধ কৌশল নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
কোর্স শেষে ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শোহরাব হোসেন অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।
দুই দিনব্যাপী এ কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে আধুনিক জ্ঞান ও দক্ষতা বিকাশে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com