1. thpshopbd@gmail.com : admin :
ফেনীর তিন আসনে ধানের শীষের মনোনয়ন বৈধ - probahonewstv
September 21, 2026, 4:52 pm

ফেনীর তিন আসনে ধানের শীষের মনোনয়ন বৈধ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Monday, January 5, 2026
  • 189 Time View
ফেনীর তিন আসনে ধানের শীষের মনোনয়ন বৈধ ঘোষণার পর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা।

ফেনীর তিন আসনে ধানের শীষের মনোনয়ন বৈধ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়

ফেনী জেলা র রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ফেনীর তিনটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পরপরই পুরো ফেনীজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে উল্লাস ও নতুন উদ্দীপনা।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
ফেনী-১ আসন (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) থেকে পরীক্ষিত জননেতা রফিকুল আলম মজনু,
ফেনী-২ আসন (ফেনী সদর) থেকে শিক্ষাবিদ ও ত্যাগী নেতা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি,
এবং ফেনী-৩ আসন (সোনাগাজী ও দাগনভূঞা) থেকে জনপ্রিয় নেতা আবদুল আওয়াল মিন্টু।
তিনজনই ধানের শীষ প্রতীকে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে নির্বাচনী মাঠে নামছেন।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে ফেনীর প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। দীর্ঘদিন ধরে দমন-পীড়নের মধ্যেও যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের চোখেমুখে স্পষ্ট হয়ে ওঠে বিজয়ের আত্মবিশ্বাস। দলীয় কার্যালয় থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

ফেনী সদর উপজেলার ৯ নম্বর লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস আহমেদ কোরাইশ বলেন, আজ আর বিভক্তির কোনো জায়গা নেই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ যার হাতে দেওয়া হয়েছে, তাকেই জয়ী করে আনতে আমরা ঐক্যবদ্ধ। ফেনীতে ধানের শীষের বিজয় অনিবার্য। এদিকে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেনী জেলার মানুষের মধ্যে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা বিরাজ করছে। দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার ফেনী জেলা সংবাদদাতার অনুসন্ধানে উঠে এসেছে—প্রায় ৭৫ শতাংশ সাধারণ ভোটার স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের পছন্দের প্রতীক ধানের শীষ। ভোটারদের মতে, ধানের শীষ তাদের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।

See also  আলীকদমে ফুটবল প্রশিক্ষণ সমাপনী

ফেনী জেলা যুবদল পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা ফেনী জেলা যুবদল পরিবারের পক্ষ থেকে সকল নেতা-কর্মী ও সাধারণ জনগণকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ফেনীর তিনটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে ফেনীবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন—ইনশা আল্লাহ। বিবৃতিতে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আপনার একটি ভোটই ফিরিয়ে আনতে পারে গণতন্ত্র, অধিকার ও মানুষের সরকার।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category