1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে সাংবাদিক মোহাম্মদ হানিফের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ ছিনতাই হল মোবাইল ফোন ও নগদ টাকা, থানায় মামলা - probahonewstv
July 31, 2026, 2:19 am

ফেনীতে সাংবাদিক মোহাম্মদ হানিফের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ ছিনতাই হল মোবাইল ফোন ও নগদ টাকা, থানায় মামলা

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 366 Time View
ফেনীতে সাংবাদিক মোহাম্মদ হানিফের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সংবাদ প্রকাশের জেরে স্থানীয় একটি চক্র হামলা চালায় এবং তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মধ্যম চাঁদপুরে নির্যাতনের সংবাদ প্রকাশের জেরে স্থানীয় একটি চক্রের হামলার অভিযোগ; ঘটনায় জড়িত ৩ জনের নাম উল্লেখ, আরও ৮–৯ জন অজ্ঞাত


আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার

ফেনী সদর উপজেলার মধ্যম চাঁদপুর এলাকায় প্রকাশিত নির্যাতন সংক্রান্ত একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক মোহাম্মদ হানিফের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

জানা যায়, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী সদর কো-অর্ডিনেটর, বাংলাদেশ সাংবাদিক ফোরাম (B.C.P.C.) এর সদস্য, জনতার অনলাইন প্রেস ক্লাবের আজীবন সদস্য এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (B.N.J.F.) এর আজীবন সদস্য সাংবাদিক মোহাম্মদ হানিফ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মধ্যম চাঁদপুর এলাকার নবী হোটেলে নাস্তা করছিলেন।

এ সময় স্থানীয় একটি চক্র তাকে উদ্দেশ্য করে প্রথমে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে নাস্তা শেষে তিনি সোনাগাজী যাওয়ার উদ্দেশ্যে সিএনজি স্ট্যান্ডে গেলে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং জোরপূর্বক অন্য একটি সিএনজিতে তুলতে চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযোগে হামলাকারীদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—
১. সিরাজ উদ্দিন হারুন (পিতা: মৃত আবু আহমেদ), গ্রাম: মধ্যম চাঁদপুর, লেমুয়া, ফেনী।  ২. করিমুল হক (পিতা: মৃত তানু মিয়া), গ্রাম: মধ্যম চাঁদপুর, লেমুয়া, ফেনী সদর।
৩. আলমগীর হোসেন (পিতা: মৃত ইউনুস মিয়া), গ্রাম: মধ্যম চাঁদপুর, লেমুয়া, ফেনী সদর।

এছাড়া আরও ৮–৯ জন অজ্ঞাত ব্যক্তির নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার এম এ করিম এবং মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান জনাব আবুল কাশেম ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক হানিফকে উদ্ধার করেন এবং তাকে সঙ্গে নিয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। থানার ডিউটি অফিসার জানিয়েছেন, তদন্তের দায়িত্ব অফিসার গোলাম কিবরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। Probaho News 24 পরিবার ঘটনাটির তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীর রাজনীতিতে নতুন বার্তা, বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহার

Please Share This Post in Your Social Media

More News Of This Category