1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত - probahonewstv
August 3, 2026, 9:54 pm

ফেনীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ (সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)
  • Update Time : Thursday, October 9, 2025
  • 365 Time View
Orientation Workshop for Journalists on Typhoid Vaccination Campaign 2025 Held in Feni

ফেনীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Orientation Workshop for Journalists on Typhoid Vaccination Campaign 2025 Held in Feni

মোহাম্মদ হানিফ (সহ ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)

ফেনীতে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে, জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার এস. এম. আল আমিন, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসারবৃন্দ, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় মেডিকেল অফিসারবৃন্দ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে টিকার কার্যকারিতা, লক্ষিত বয়সসীমা, নিরাপত্তা এবং টিকাদান পদ্ধতি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন—  “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সচেতনতা ছড়িয়ে দিতে সাংবাদিকরাই আমাদের সবচেয়ে বড় সহযোগী।” তিনি ক্যাম্পেইন চলাকালে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

See also  “চলাচলের সঙ্কটেই অমানবিক পরিস্থিতি, মহিপালে দেয়াল ভেঙে লাশ বের”

Please Share This Post in Your Social Media

More News Of This Category