1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া’র মতবিনিময় সভা - probahonewstv
April 26, 2026, 6:43 am

ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া’র মতবিনিময় সভা

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Thursday, January 29, 2026
  • 98 Time View
ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া।

দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই—মাওলানা কাজী গোলাম কিবরিয়া

স্টাফ রিপোর্টার
আবু বক্কর ছিদ্দিক, ফেনী

ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-১ (ফুলগাজী–পরশুরাম) নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া। শনিবার বিকেলে ফুলগাজী উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাওলানা কাজী গোলাম কিবরিয়া বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার পক্ষে রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ফুলগাজী ও পরশুরাম এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। জবাবে মাওলানা কাজী গোলাম কিবরিয়া এলাকার সার্বিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দক্ষিণ নেয়াজপুর মকবুল আহমেদ হাই স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category