1. thpshopbd@gmail.com : admin :
ফুকুরহাটীতে মুন্নাফ ফকির (রঃ)-এর ৩৫তম ওরস মোবারক ও ঐতিহ্যবাহী জারি গানের আসর অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 10:18 am

ফুকুরহাটীতে মুন্নাফ ফকির (রঃ)-এর ৩৫তম ওরস মোবারক ও ঐতিহ্যবাহী জারি গানের আসর অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম ( জেলা ব্যুরো প্রধান মানিকগন্জ )
  • Update Time : Wednesday, October 29, 2025
  • 352 Time View
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী চরপাড়ায় অনুষ্ঠিত হলো আধ্যাত্মিক সাধক মরহুম মুন্নাফ ফকির (রঃ)-এর ৩৫তম ওরস মোবারক ও ঐতিহ্যবাহী জারি গানের আসর।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী চরপাড়ায় অনুষ্ঠিত হলো আধ্যাত্মিক সাধক  মুন্নাফ ফকির (রঃ)-এর ৩৫তম ওরস মোবারক ও ঐতিহ্যবাহী জারি গানের আসর।

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী চরপাড়ায় অনুষ্ঠিত হলো আধ্যাত্মিক সাধক মুন্নাফ ফকির (রঃ)-এর ৩৫তম ওরস মোবারক ও ঐতিহ্যবাহী জারি গানের আসর।
দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে অংশ নেন হাজারো ভক্ত, দর্শক ও সংস্কৃতিপ্রেমী মানুষ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনব্যাপী আয়োজন ওরস মোবারকের শুরুতে অনুষ্ঠিত হয় পবিত্র মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ।
রাতে ছিল মনোমুগ্ধকর জারি গানের আসর, যেখানে জনপ্রিয় শিল্পী মোঃ আব্দুল কালাম ও শারমিন সরকার তাঁদের সুরেলা কণ্ঠে পরিবেশন করেন অসংখ্য ধর্মীয় ও লোকজ গান।
শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা দীর্ঘক্ষণ দোলায়িত হন ভক্তি ও সুরের আবহে।  অতিথিদের বক্তব্যে ঐক্য ও সংস্কৃতির বার্তা । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা

জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী মোঃ সেলিম আলদীন সেলিম ও সিংগাইর উপজেলা জাসাস সভাপতি মোঃ সাইফুর রহমান।

অ্যাডভোকেট মোঃ সেলিম আলদীন সেলিম বলেন, “মানিকগঞ্জের লোকজ সংস্কৃতি ও বাউল শিল্পীদের প্রতি বৈষম্য দূর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে আমরা সংস্কৃতি ও ন্যায়ের পক্ষে দাঁড়াবো।”

প্রধান অতিথি মোঃ শামীম বিশ্বাস বলেন,

“বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় জাসাস সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে।”

অনুষ্ঠানে বক্তারা  মুন্নাফ ফকির (রঃ)-এর আধ্যাত্মিক জীবন, মানবসেবা ও সমাজকল্যাণমূলক অবদানের কথা স্মরণ করেন।
দিনশেষে জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে এ ওরসের।

See also  ঢাকা রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে নেপালের শ্রী এয়ারলাইন্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category