1. thpshopbd@gmail.com : admin :
দোহাজারীতে পাহাড় থেকে সেগুন গাছ চুরি - probahonewstv
September 17, 2026, 8:24 am

দোহাজারীতে পাহাড় থেকে সেগুন গাছ চুরি

দিলীপ কান্তি নাথ, ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : Friday, March 6, 2026
  • 137 Time View
দোহাজারীতে পাহাড় থেকে সেগুন গাছ চুরি | বন বিভাগের অভিযানে উদ্ধার

দোহাজারীতে বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

 দিলীপ কান্তি নাথ, ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের দোহাজারী এলাকায় বন বিভাগের জমি থেকে অবৈধভাবে সেগুন গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে কয়েকজন স্থানীয় যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিয়াকুল নতুন পাড়া এলাকায়। প্রবাহ নিউজ টিভির ক্রাইম রিপোর্টার দিলীপ কান্তি নাথ জানান, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন যুবক রাতের অন্ধকারে বন বিভাগের পাহাড়ি জমি থেকে সেগুন গাছ কেটে বিক্রি করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, এই কাজে রাজু দাশ, সুভাষ দাশ, রণ দাশ, পরিমল দাশ, কাজল দাশ, ধন শীলসহ আরও কয়েকজন জড়িত। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত সোমবার (২ মার্চ) রাতে অভিযুক্তরা পাহাড় থেকে দুইটি সেগুন গাছ কেটে নেয়। এর মধ্যে একটি গাছ বিক্রি করে দেওয়া হয়। অপর গাছটি ছয়টি টুকরায় ভাগ করে কলি দাশের সহযোগিতায় তার দোকানের পেছনে রাখা হয়। পরদিন রাজু দাশ গাছগুলো নিজের বাড়ির গাছ বলে দাবি করে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

পরবর্তীতে গাছ ব্যবসায়ী দোহাজারীতে গাছ নেওয়ার জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি চাইলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাছের গোড়া না পাওয়ায় বিষয়টির রহস্য উদঘাটন করেন। এরপর বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে দোহাজারী লালটিয়া রেঞ্জের ফরেস্ট অফিসার এফজি মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দিয়াকুল নতুন পাড়ায় কলি দাশের চা দোকান ও অটোরিকশা গ্যারেজের পেছন থেকে গাছের টুকরাগুলো উদ্ধার করেন। বন বিভাগ জানায়, বনভূমি থেকে গাছ চুরি ও অবৈধভাবে কাঠ বিক্রির ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  তুলাতুলীতে মন্দিরে আগুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category