1. thpshopbd@gmail.com : admin :
পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু - probahonewstv
August 3, 2026, 11:24 am

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পাবনা জেলা প্রতিনিধি মোঃ শাহিনুল খান পলাশ
  • Update Time : Monday, January 12, 2026
  • 121 Time View
পাবনা জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পাবনা জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পাবনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিনুল খান পলাশ

পাবনা জেলা আওয়ামী লীগের নেতা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পাবনা শহরের আলোচিত মদের বার ‘চাকীবাড়ি’র মালিক প্রলয় চাকী কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক। তিনি জানান, পাবনা জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় গত শুক্রবার সকালে প্রলয় চাকী হৃদরোগ ও ডায়াবেটিসজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।

জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন। তিনি পাবনা শহরের একমাত্র আলোচিত মদের বার ‘চাকীবাড়ি’র মালিক ছিলেন এবং সাংস্কৃতিক অঙ্গনেও তার পরিচিতি ছিল। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ উঠে। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান বলে জানা যায়। পরবর্তীতে চাকীবাড়ি ঘিরে বিভিন্ন অভিযোগ ও ঘটনার প্রেক্ষিতে তাকে গ্রেফতার এবং প্রতিষ্ঠানটি বন্ধের দাবিতে স্থানীয়দের আন্দোলনও হয়।

প্রলয় চাকীর মৃত্যুর খবরে পাবনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

See also  সোনাগাজীতে জেলা বিএনপি নেতা আনোয়ার পাটোয়ারীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ–সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category