1. thpshopbd@gmail.com : admin :
পাবনায় অস্থির মুরগি বাজার - probahonewstv
September 19, 2026, 3:24 pm

পাবনায় অস্থির মুরগি বাজার

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
  • Update Time : Saturday, February 21, 2026
  • 112 Time View
রমজান ঘিরে পাবনায় মুরগির বাজার অস্থির

রমজান সামনে রেখে কেজিতে ১০ থেকে ১১০ টাকা পর্যন্ত বৃদ্ধি, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

পাবনা প্রতিনিধি: মোঃ শাহিনুল খান পলাশ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে পাবনার বিভিন্ন হাটবাজারে দফায় দফায় বাড়ছে মুরগির দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে ১১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রমজানের প্রাক্কালে এমন লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। পাবনা শহরের বড় বাজার, আতাইকুলা বাজার, কাশিনাথপুর বাজার, বেড়া পৌরবাজার, সি অ্যান্ড বি বাজার, সাঁথিয়া বোয়ালমারী বাজার, ফরিদপুর বাজারসহ বিভিন্ন উপজেলার হাটবাজার ঘুরে দেখা গেছে, মুরগির বাজারে নেই কোনো স্বস্তি। গত ১০ দিন আগেও যে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা ২০০ টাকায় ঠেকেছে। অর্থাৎ কেজিতে বেড়েছে ৪০ টাকা।

সবচেয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে প্যারেল মুরগির ক্ষেত্রে। আগে কেজিপ্রতি ২৯০ টাকায় পাওয়া গেলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া লেয়ার মুরগি ২৭০ টাকা থেকে বেড়ে ২৮০ টাকা এবং সোনালী মুরগি ২৬০ টাকা থেকে বেড়ে ২৭০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে আসা সাধারণ ক্রেতারা এই দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, রোজাকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে। এক ক্রেতা বলেন, ব্রয়লার মুরগি ছিল সাধারণ মানুষের আমিষের শেষ ভরসা, এখন সেটাও নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।

খুচরা বিক্রেতারা বলছেন, খামার পর্যায়ে দাম বৃদ্ধি এবং পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়াকেও তারা দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন। তবে সাধারণ মানুষ একে ব্যবসায়ীদের কারসাজি হিসেবেই দেখছেন। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে পাবনা জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

See also  মানবপাচার মামলায় বিশেষ অভিযানে আটক

Probaho NewsTv — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category