1. thpshopbd@gmail.com : admin :
পানছড়ি উপজেলাতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। - probahonewstv
November 22, 2026, 12:28 pm

পানছড়ি উপজেলাতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : Monday, November 16, 2026
  • 59 Time View
পানছড়ি উপজেলাতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

পানছড়ি উপজেলাতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:

১৫ নভেম্বর /২০২৬ খ্রিঃ খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ মিল্টন ত্রিপুরা, জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাহিম,সমাজ সেবা অফিসার দ্বিপায়ন চাকমা, আনসার ভিডিপি অফিসার সুলতানা আক্তার,মুক্তিযোদ্ধা মোঃ বাছেদ মিয়া।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, ভূমি সংক্রান্ত বিরোধ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, “উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। মাদক ও অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

See also  নবীনগরে চুরি সন্দেহে গণপিটুনিতে নিহত ১, চারজন আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category