1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার - probahonewstv
April 26, 2026, 9:30 am

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার

শামিম,বাউফল (পটুয়াখালী)
  • Update Time : Thursday, December 25, 2025
  • 132 Time View
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।

মনোনয়ন ঘোষণায় বাউফলজুড়ে উৎসব, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’র ঝড়

শামিম,বাউফল (পটুয়াখালী)

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে চূড়ান্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন লাভ করেছেন বাউফলের গণমানুষের নেতা, সাবেক সফল সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদার। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো বাউফলজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় ‘আলহামদুলিল্লাহ’ ও অভিনন্দন বার্তার ঢল। শহিদুল আলম তালুকদারের মনোনয়ন নিশ্চিত হওয়ার পরপরই তাঁর অনুসারী, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা দলে দলে ফেসবুকে পোস্ট দিয়ে আনন্দ ও শুকরিয়া প্রকাশ করেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম আলহামদুলিল্লাহ, অভিনন্দন ও শুভকামনার বার্তায় সয়লাব হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, এটি শুধু একজন প্রার্থীর মনোনয়ন নয়, বরং বাউফলের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। সাবেক এই সংসদ সদস্য তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বাউফলের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলে স্থানীয়দের দাবি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর প্রতি এলাকার মানুষের রয়েছে বিশেষ শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। তৃণমূলের নেতা-কর্মীদের অভিমত, শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাউফলের ভোটের মাঠে নতুন শক্তি ও গতি সঞ্চার করেছে, যা নির্বাচনী লড়াইয়ে বিজয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। মনোনয়নের খবরে বাউফলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। সমর্থকদের ভাষায়, জননেতা শহিদুল আলম তালুকদার বাউফলের অভিভাবক। তাঁর নেতৃত্বেই বাউফলকে একটি সমৃদ্ধ, শান্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তারা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শালিখায় শেষকৃত্য সম্পন্ন

Please Share This Post in Your Social Media

More News Of This Category