1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালী-২ (বাউফল) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিব মাস্টারের মনোনয়নপত্র সংগ্রহ - probahonewstv
April 26, 2026, 10:00 am

পটুয়াখালী-২ (বাউফল) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিব মাস্টারের মনোনয়নপত্র সংগ্রহ

শামিম ,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Sunday, December 28, 2025
  • 142 Time View
পটুয়াখালী-২ (বাউফল) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিব মাস্টারের মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিব মাস্টারের মনোনয়নপত্র সংগ্রহ

শামিম ,পটুয়াখালী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব মাস্টার। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ হাবিবুর রহমান হাবিব মাস্টার বলেন, বাউফলের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক বাউফল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাধারণ মানুষ যদি অবাধে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে বিজয় নিশ্চিত হবে বলেও আশাবাদ জানান তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম সিকদার, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাকিল আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হালিম মোল্লাসহ দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ী। উল্লেখ্য, মোঃ হাবিবুর রহমান হাবিব মাস্টার বাউফল এলাকায় একজন পরিচিত মুখ ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ অধিকার পরিষদের এই প্রার্থীর অংশগ্রহণ বাউফল আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। নির্বাচনী এলাকায় তাঁর পক্ষে ইতোমধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পটুয়াখালী–০৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূরের পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category