1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে মালামাল পরিবহনের টমটম অটোবাইক সংঘর্ষে ২ জন নিহত - probahonewstv
August 3, 2026, 4:49 am

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে মালামাল পরিবহনের টমটম অটোবাইক সংঘর্ষে ২ জন নিহত

শামিম,পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, December 28, 2025
  • 151 Time View
পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে মালামাল পরিবহনের টমটম অটোবাইক সংঘর্ষে ২ জন নিহত

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে মালামাল পরিবহনের টমটম অটোবাইক সংঘর্ষে ২ জন নিহত

শামিম,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মালামাল পরিবহনের একটি টমটমের সাথে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অটোবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫)। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন; তারা হলেন মোঃ সুমন সর্দার (২৫) ও আবদুল কাদের (৫০)। নিহত ও আহতরা বাউফলের বিভিন্ন এলাকায় বসবাস করেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লিঙ্করোড থেকে দ্রুতবেগে আসা স্যালো ইঞ্জিন চালিত টমটমের সঙ্গে অটোবাইকের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর অটোবাইক উল্টে গেলে চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  রমযানে মায়েদের ভূমিকা; পরিবারে ঈমানী সংস্কৃতির নীরব বিপ্লব

Please Share This Post in Your Social Media

More News Of This Category