1. thpshopbd@gmail.com : admin :
নুরুল হক নুরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ - probahonewstv
September 13, 2026, 11:35 pm

নুরুল হক নুরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ বেলাল মিয়া
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 530 Time View
নুরুল হক নুরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে জামালপুর ইউনিয়ন গণ অধিকার পরিষদের অভিনন্দন

৪নং জামালপুর ইউনিয়ন গণ অধিকার পরিষদের শুভেচ্ছা ও দোয়া

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ বেলাল মিয়া

গণ অধিকার পরিষদের সভাপতি ও তারুণ্যের প্রতীক নুরুল হক নুর নবগঠিত মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

এক অভিনন্দন বার্তায় ৪নং জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বেলাল মিয়া বলেন, “নুরুল হক নুর বাংলার এক আপসহীন জননেতা। শত জুলুম, বিমাতাসুলভ আচরণ এবং অমানুষিক নির্যাতন যাকে দমাতে পারেনি। তারুণ্যের এই জয়যাত্রায় আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র। আমাদের বিশ্বাস, নুর ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ খাত নতুন উচ্চতায় পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “নুর ভাই আমাদের প্রাণপ্রিয় বড় ভাই এবং আদর্শিক শক্তি। তাঁর এই নতুন পথচলায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তাঁর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ৪নং জামালপুর ইউনিয়ন গণ অধিকার পরিষদ সবসময় তাঁর পাশে ছিল এবং আগামীতেও দোয়া ও ভালোবাসা নিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ।” তিনি দেশের সাধারণ মানুষ ও প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য নতুন প্রতিমন্ত্রীর প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category