1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ইয়াবা পাচারের জোনখ্যাত সোনাইছড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক - probahonewstv
August 3, 2026, 7:55 am

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ইয়াবা পাচারের জোনখ্যাত সোনাইছড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, January 4, 2026
  • 109 Time View
নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী সোনাইছড়িতে পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারী আটক।

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ইয়াবা পাচারের জোনখ্যাত সোনাইছড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ইয়াবা পাচারের জোনখ্যাত সোনাইছড়ি এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি থোয়াইহ্লা মার্মা, তিনি সোনাইছড়ি এলাকার চাহ্লা মার্মার ছেলে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার ৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় প্রায় ৮ হাজার পিস ইয়াবা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার চোরাইপথ ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা মাদককারবারীদের জন্য একটি নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকবিরোধী অভিযানে গতি আসে। এরই ধারাবাহিকতায় এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদককারবারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এলাকাবাসী দাবি জানিয়েছেন, মাদকের ভয়াবহতা রোধে নাইক্ষ্যংছড়ি সদর আশারতলী, চাকঢালা, জামছড়ি ও ফুলতলী এলাকাসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিতভাবে এমন মাদকবিরোধী অভিযান জোরদার করা প্রয়োজন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বগুড়ায় মতবিনিময় সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category