1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত, সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত - probahonewstv
September 18, 2026, 9:26 am

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত, সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 46 Time View
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত, সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত, সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ।

এছাড়া বক্তব্য দেন সহ-সভাপতি মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস, দপ্তর ও প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, তথ্য ও পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার রুনা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহীন এবং নির্বাহী সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।
সভার শুরুতে পূর্ববর্তী মাসিক সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। পরে সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় প্রেসক্লাবের প্রস্তাবিত তিনতলা ভবনের নির্মাণ অগ্রগতি, সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ও আধুনিকায়ন, সদস্যদের বিভিন্ন প্রস্তাব, সাংবাদিকদের কল্যাণ এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। সভা শেষে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

See also  চিরিরবন্দরে অসুস্থ গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category