1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে জাল নোটের সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য আটক - probahonewstv
September 25, 2026, 4:18 pm

নাইক্ষ্যংছড়িতে জাল নোটের সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, December 28, 2025
  • 153 Time View
নাইক্ষ্যংছড়িতে জাল নোটের সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে জাল নোটের সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা জাল নোটের একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আবদুর রহমান। আটক ব্যক্তিরা হলেন—উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট ব্লক) এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (১৯), আলী জোহার (২৮) এবং কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা মো. আবুল হাশেম (৩২)। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল নোটের কারবার চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াচ্ছাখালী এলাকার নূরুল ইসলামের দোকানের সামনে জাল টাকা হাতবদলের সময় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মোট ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক তিনজনের মধ্যে দুজন রোহিঙ্গা সহোদর ভাই বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, জেলা পুলিশ জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা সহোদর ভাই এবং অন্যজন একজন সিএনজি চালক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলাটি তদন্ত করে জাল নোটগুলো দেশের ভেতরে নাকি বিদেশে ছাপানো হচ্ছে—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার নতুন কমিটি ঘোষণা

Please Share This Post in Your Social Media

More News Of This Category