1. thpshopbd@gmail.com : admin :
দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর ৩য় মিলন মেলা অনুষ্ঠিত - probahonewstv
July 28, 2026, 9:23 pm

দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর ৩য় মিলন মেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি,জাহাঙ্গীর আলম
  • Update Time : Saturday, December 20, 2025
  • 174 Time View
দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর উদ্যোগে তৃতীয়বারের মতো মিলন মেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর ৩য় মিলন মেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি,জাহাঙ্গীর আলম

দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর উদ্যোগে তৃতীয়বারের মতো মিলন মেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর গাজীপুর জেলার মনোরম পরিবেশে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন করা হয়। মিলন মেলায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মফস্বল এলাকা থেকে আগত দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর কর্মরত সাংবাদিক, প্রতিনিধি ও সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাতির বিবেক হিসেবে পরিচিত এই গণমাধ্যমের সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হয়। একই সঙ্গে দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর আগামীর পথচলা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। দিনব্যাপী এই আয়োজনে পরিচিতি পর্ব, মুক্ত আলোচনা, স্মৃতিচারণসহ নানা আনন্দঘন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সুন্দর আয়োজনের মাধ্যমে মিলন মেলাটি অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে। শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মিলন মেলার আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পরশুরামে টিসিবির চাল নিয়ে চরম অনিয়মের অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category