1. thpshopbd@gmail.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাচিং প্রু জেরীর সাক্ষাৎ - probahonewstv
August 4, 2026, 2:31 am

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাচিং প্রু জেরীর সাক্ষাৎ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, February 16, 2026
  • 112 Time View
তারেক রহমানের সঙ্গে সাচিং প্রু জেরীর সাক্ষাৎ

পাহাড়ের উন্নয়ন ও রাজনীতির ভবিষ্যৎ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন আলোচনার।
সাক্ষাৎকালে সাচিং প্রু জেরী দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান এবং বান্দরবানের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তারেক রহমানও আন্তরিক অভ্যর্থনা জানিয়ে পাহাড়ি অঞ্চলের সার্বিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনায় উঠে আসে দুর্গম পাহাড়ি জনপদের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সুবিধা সম্প্রসারণ, এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের নানা পরিকল্পনা। উভয় নেতাই এলাকার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের আস্থা অর্জন করা সাচিং প্রু জেরী সাম্প্রতিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে নতুন নেতৃত্বের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন। রাজনৈতিক মহলে এই সাক্ষাৎকে ভবিষ্যৎ রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জেরীর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও সুদীর্ঘ। তার পিতা মরহুম অং শৈ প্রু চৌধুরী ছিলেন দেশের একজন বিশিষ্ট জননেতা, যার ধারাবাহিকতায় এবারও জনগণের আস্থা পেয়েছেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা—এই সাক্ষাৎ বান্দরবানের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সাভার–আশুলিয়ায় ন্যায়ভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি, ভোটারদের আস্থা ফিরে পেতে লড়ছেন জামায়াত প্রার্থী

Please Share This Post in Your Social Media

More News Of This Category