1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ - probahonewstv
April 25, 2026, 10:04 pm

তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

Reporter Name
  • Update Time : Thursday, March 19, 2026
  • 49 Time View

তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

বুলবুল হোসেন ( উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ )রংপুর
গরিব ও অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে তারাগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রংপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ১৭৫ জন অসহায় মানুষের মাঝে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপির উপজেলা প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং মো. কাজী ছামছুল হুদা, মো: জিকরুল ইসলাম প্রমুখ।

অনুদান বিতরণকালে এটিএম আজহারুল ইসলাম বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা জনগণের প্রাপ্য। সেই প্রাপ্যতা নিশ্চিত করতে আমরা কাজ করছি এবং ভবিষ্যতেও এই অনুদান কার্যক্রম অব্যাহত থাকবে।

See also  ফেনী-২ আসনে হতাশার সুর, গাজী হাবিবুল্লাহ মানিকের পক্ষে তৃণমূলের দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category