1. thpshopbd@gmail.com : admin :
তামাক চুল্লিতে আগুন: আলীকদমে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি। - probahonewstv
September 21, 2026, 11:13 am

তামাক চুল্লিতে আগুন: আলীকদমে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

Reporter Name
  • Update Time : Monday, April 20, 2026
  • 139 Time View

তামাক চুল্লিতে আগুন: আলীকদমে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক পাতা পুড়ানোর চুল্লির আগুন থেকে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তামাক পাতা ও চুল্লিঘর পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ ২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে আনুমানিক দুপুর ০২:২০ থেকে ০২:৫০ ঘটিকার মধ্যে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিদ্দিক কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন আহম্মদ কবীরের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির সামনে স্থাপিত তামাক পাতা শুকানোর তন্ডুল (চুল্লি) থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তন্ডুলে থাকা প্রায় ৩০০ থেকে ৩৫০ কেজি তামাক পাতা এবং বাঁশ ও টিন দিয়ে নির্মিত চুল্লিঘর সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে আলীকদম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

See also  দুর্ঘটনার অপেক্ষায় বগুড়ার নারুলী রেলক্রসিং! গেট ও গেটম্যান না থাকায় চরম ঝুঁকিতে হাজারো মানুষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category