1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন - probahonewstv
September 16, 2026, 2:16 am

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

আঃ হালিম আতিক,টাঙ্গাইল 
  • Update Time : Sunday, December 14, 2025
  • 153 Time View
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহিদ বুদ্ধিজীবী দিবস।

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালিতে শ্রদ্ধা নিবেদন


আঃ হালিম আতিক,টাঙ্গাইল 

টাঙ্গাইলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১০টায় শহরের জেলা সদর এলাকায় রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক শরীফা হক শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলম মোস্তফা মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভা কক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত), হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লামা–আলীকদম–চকরিয়া সড়কে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণহানি রক্ষা

Please Share This Post in Your Social Media

More News Of This Category