1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার - probahonewstv
April 26, 2026, 10:47 am

টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: আঃ হালিম আতিক
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 75 Time View
টাঙ্গাইল সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার।

টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: আঃ হালিম আতিক

টাঙ্গাইল সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। বুধবার (২১ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ওই এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আলীম (৪১)।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের তত্ত্বাবধানে এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় আব্দুল আলীমের হেফাজত থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানায় পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকসহ টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নাইক্ষ্যংছড়ি সীমান্তের ইয়াবা পাচারের জোনখ্যাত সোনাইছড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category