1. thpshopbd@gmail.com : admin :
জ্বালানি সাশ্রয়ে সতর্কতা জারি - probahonewstv
April 26, 2026, 10:25 pm

জ্বালানি সাশ্রয়ে সতর্কতা জারি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, March 6, 2026
  • 68 Time View
জ্বালানি সাশ্রয়ে সরকারের সতর্কতা | গ্যাস ও তেলের অপচয় রোধে নতুন নির্দেশনা

গ্যাস ও তেলের অপচয় রোধে সরকার ও নাগরিকদের যৌথ উদ্যোগের আহ্বান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান 

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার আশঙ্কা দেখা দেওয়ায় জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি সম্পদের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং সাধারণ নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। গত বুধবার (৫ মার্চ ২০২৬) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় দেশের জ্বালানি ব্যবস্থাপনায় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। এজন্য সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং সচেতন নাগরিকদের নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

গ্যাস ব্যবহারে সাশ্রয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সাশ্রয়ী পদ্ধতি অনুসরণ করতে হবে। গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে এবং নিয়মিত গ্যাস পাইপলাইন ও বার্নার পরীক্ষা করে লিকেজজনিত অপচয় রোধ করতে হবে। একইসঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রেও সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে কার-পুলিং বা শেয়ারিং পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।

প্রাতিষ্ঠানিক পর্যায়েও জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে অফিস চলাকালীন এবং অফিস-পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং অতিরিক্ত জ্বালানি ব্যবহার পরিহার করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সরকার আশা করছে, দেশের জ্বালানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা জাতীয় জ্বালানি নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  CEHRLA জিরানী কার্যালয় কমিটি গঠন

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category