1. thpshopbd@gmail.com : admin :
জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়া মাদ্রাসার বাষিক মাহফিল সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত - probahonewstv
June 14, 2026, 10:21 am

জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়া মাদ্রাসার বাষিক মাহফিল সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, December 12, 2025
  • 325 Time View
জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়া মাদ্রাসার বাষিক মাহফিল সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত

মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মকর্তারা দান করলেন গুরুত্বপূর্ণ পরামর্শ


আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী

জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়া মাদ্রাসার ২০২৬ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাষিক মাহফিলকে সফল ও মহিমান্বিত করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি ও পরামর্শ সভা শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, দাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া। তিনি মাহফিলের সফল আয়োজন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাস্টার আবুল কাশেম। তিনি বলেন, “অত্র মাদ্রাসার যেকোনো আইনি পরামর্শ ও মানবাধিকার বিষয়ক সহযোগিতায় আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করবো। শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সবসময় মাদ্রাসার পাশে থাকবো।” এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ফেনী জেলার আঞ্চলিক পরিচালক ও সাংবাদিক জনাব মোহাম্মদ হানিফ মাদ্রাসার কার্যক্রম ও মাহফিলকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরামর্শ সভায় আরও উপস্থিত ছিলেন— মাদ্রাসার সহ-সভাপতি জনাব সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মসজিদুল হক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ভূঁইয়া, মাস্টার আবুল কালাম আজাদ, মোজাম্মেল হক নূরনবী, বিশিষ্ট ব্যবসায়ী জাফর, মাওলা ওরফে মালানসাব, সহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ। সভায় উপস্থিত অতিথিরা মাহফিলকে সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন এবং মাদ্রাসার উন্নয়নমূলক কার্যক্রমে গঠনমূলক মন্তব্য ও পরামর্শ প্রদান করেন। সমাপনী বক্তব্যে মাদ্রাসার সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশেষ অতিথি মাস্টার আবুল কাশেমের সহযোগিতার প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভার কার্যক্রম দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের নতুন কমিটি গঠন

Please Share This Post in Your Social Media

More News Of This Category