1. thpshopbd@gmail.com : admin :
জমি বিরোধে ভাই নিহত - probahonewstv
April 26, 2026, 3:45 am

জমি বিরোধে ভাই নিহত

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 127 Time View
জমিজমা বিরোধে নবীনগরে ভাইয়ের হাতে ভাই নিহত | Probaho News24

নবীনগরের সাতঘরহাটিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারালেন বড় ভাই

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইসমাইল (৬২)। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল মৃত আবদুল রাজ্জাকের ছেলে। তার সঙ্গে ছোট ভাই আলকাসের দীর্ঘদিন ধরে জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে বাড়ির জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা তুমুল বাকবিতণ্ডায় রূপ নেয়।

বিরোধের এক পর্যায়ে আলকাস তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য বুধবার বিকেলে গ্রাম্য সালিশ বসার কথা ছিল। তবে তার আগেই সকালে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তা প্রাণঘাতী রূপ নেয়।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলকাস ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম উপজেলায় ট্যুর গাইড এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category