1. thpshopbd@gmail.com : admin :
জনগণের খাদেম হতে চান আজহার - probahonewstv
August 5, 2026, 8:10 am

জনগণের খাদেম হতে চান আজহার

বুলবুল হোসেন,তারাগঞ্জ
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 109 Time View
জনগণের খাদেম হতে চান আজহার

রংপুর-২ আসনে গণসংযোগে সেবা ও উন্নয়নের অঙ্গীকার

বুলবুল হোসেন,তারাগঞ্জ

এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই।” রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, সাহাপাড়া, কামারপাড়া এবং ইকরচালী বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। সকাল থেকেই বিভিন্ন গ্রাম থেকে মানুষ নবনির্বাচিত সংসদ সদস্যকে এক নজর দেখার জন্য ভিড় করেন।

স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। রাস্তা সংস্কার, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষি সহায়তা ও কর্মসংস্থানের বিষয়ে নানা দাবি তুলে ধরেন এলাকাবাসী। তিনি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমি আপনাদের খাদেম হয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দোয়া করবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।” তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি। দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংযোগকালে নারী-পুরুষ, প্রবীণ ও তরুণরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ ধারণ করে। নবনির্বাচিত এমপিকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর কাছে বিভিন্ন সমস্যা ও সেবার মান সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস.এম আলমগীর হোসেন, রংপুর জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

See also  থানচি সড়কের পাশে,গহীন অরণ্যে অভিযান: আলীকদমে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট, এস্কেভেটর অচল।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category