
চিরিরবন্দরে ৭ মাদকসেবী ও ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা
মোঃ আমজাদ হোসেন,
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযানে আটক ৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল ও জরিমানা করা হয়েছে।
রবিবার (০৭/০৬/২৬ইং) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ছোট বাউল এলাকার ১ জন মাদক ব্যবসায়ী এবং ৪ জন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আরও ২ জন মাদকসেবীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এর আগে মাদকবিরোধী বিশেষ অভিযান এবং এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান পরিচালনাকালে চিরিরবন্দর থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অফিসার ইনচার্জ মাহামুদুন্নবী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।