1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত - probahonewstv
July 29, 2026, 7:20 pm

চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন,দিনাজপুর জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, January 15, 2026
  • 102 Time View
চিরিরবন্দরে অনুষ্ঠিত হলো উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির গুরুত্বপূর্ণ সভা।

নির্বাচনকালীন নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ আমজাদ হোসেন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অফিসার, থানা তদন্ত কর্মকর্তা, সেনাবাহিনীর প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আনসার বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কঠোর অবস্থান গ্রহণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা বলেন, নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। এজন্য সকল দপ্তরকে সমন্বিতভাবে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বর্ণিল আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১৩ বছরে পদার্পণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category