1. thpshopbd@gmail.com : admin :
গাজীপুর কাশিমপুর ১ নং ওয়ার্ডে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত - probahonewstv
June 13, 2026, 7:51 pm

গাজীপুর কাশিমপুর ১ নং ওয়ার্ডে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার
  • Update Time : Monday, March 16, 2026
  • 433 Time View
গাজীপুরের ১ নং ওয়ার্ডে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া

গাজীপুর কাশিমপুর ১ নং ওয়ার্ডে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগরীর ১ নং ওয়ার্ডে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের ফাউন্ডেশন সম্পাদক আল-আমিন হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা ছাত্রশিবির সভাপতি সোহাগ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর ১ নং ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি রুহানুজ্জামান খান, সেক্রেটারি কাউসার ভাইসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতবিনিময় করেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানে বিজিবির সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category