1. thpshopbd@gmail.com : admin :
গাজীপুরে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হ ত্যা র অভিযোগ - probahonewstv
June 14, 2026, 3:09 pm

গাজীপুরে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হ ত্যা র অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2026
  • 22 Time View

গাজীপুরে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর ও কালীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে।

এর মধ্যে শ্রীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে কালীগঞ্জে হত্যার পর রাস্তার পাশ থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুরে নিহত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৪৫)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের হানিফ মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। গত সোমবার সকাল ১১টার দিকে আব্দুল আজিজের বাড়ির আঙিনায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, দা, লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়। হামলায় আব্দুল আজিজের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তাঁকে রক্ষা করতে গেলে তাঁর বৃদ্ধ মা কমলা খাতুনও আহত হন।

আব্দুল আজিজের ছোট ভাই তাইজুল ইসলাম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁদের জমি দখলের চেষ্টা করে আসছিল এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

হামলার পর গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই তাইজুল ইসলাম সোমবার রাতে শ্রীপুর থানায় পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পাঁচজনের নামে মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

See also  বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাচালান বিরোধী পৃথক অভিযান

অন্যদিকে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন এলাকা থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম উলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার রাতে বাড়িতে ফেরার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু বাজারের উত্তর পাশে একটি টায়ার ফ্যাক্টরির নিকটবর্তী বেড়িবাঁধ সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, মরদেহের মুখের ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন এবং গলায় ছুরিকাঘাতের আলামত পাওয়া গেছে। আঘাতের ধরন দেখে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (ইনস্পেক্টর) ইব্রাহীম মিয়া বলেন, “ঘটনাস্থল থেকে আমি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category