1. thpshopbd@gmail.com : admin :
কেরানীগঞ্জে সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ - probahonewstv
July 29, 2026, 1:35 pm

কেরানীগঞ্জে সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি  মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ)
  • Update Time : Sunday, January 25, 2026
  • 118 Time View
কেরানীগঞ্জে ভাঙ্গাবাড়ি ব্রিজ থেকে আটি বাজার, ঘাটারচর ও আর্শিনগর পর্যন্ত সড়কের বেহাল দশা।

ভাঙ্গাবাড়ি ব্রিজ থেকে আটি বাজার, ঘাটারচর ও আর্শিনগর পর্যন্ত সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত

কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি 
মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ)

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ভাঙ্গাবাড়ি ব্রিজ, আটি বাজার, ঘাটারচর ও আর্শিনগর এলাকার প্রধান সড়কগুলোর অধিকাংশ অংশ বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন পদ্মা সেতু হয়ে কদমতলী–কোনাখোলা হয়ে বসিলা–গাবতলীসহ দেশের বিভিন্ন জেলায় অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কের এমন করুণ অবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীরা। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় পানি জমে থাকায় গর্ত দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

রিকশাচালক ও মোটরসাইকেল আরোহীরা জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, ফলে বাড়তি খরচ বহন করতে হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের কাছেও তাদের জবাবদিহির মুখে পড়তে হচ্ছে। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থা চললেও কার্যকর কোনো টেকসই সংস্কার কাজ চোখে পড়েনি। কিছু স্থানে সাময়িকভাবে ইট বা বালু ফেলা হলেও তা দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারছে না। উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প সময়েই সড়ক পুনরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা দিন দিন বাড়ছে। রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্স চলাচলেও মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে ক্রেতা কমে যাচ্ছে, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাদের মতে, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই সমস্যাটি দীর্ঘস্থায়ী হচ্ছে। এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তারা মনে করেন, শুধু আশ্বাস নয়, বাস্তব ও টেকসই উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি ও দ্রুত হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন কেরানীগঞ্জবাসী।

See also  এনায়েতপুর হাটে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category