1. thpshopbd@gmail.com : admin :
লামায় বিএনপির ইফতার - probahonewstv
July 30, 2026, 9:54 pm

লামায় বিএনপির ইফতার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 93 Time View
লামায় বিএনপির ইফতার মাহফিল | প্রধান অতিথি সাচিং প্রু জেরী এমপি

প্রধান অতিথি সাচিং প্রু জেরী এমপি, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে লামা মাছ বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ নং আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার, লামা উপজেলা যুবদলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রফিক, শ্রমিক দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাহার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকের হোসেন এবং মহিলা দলের সভানেত্রী জোসনা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ইফতার মাহফিলে যোগদানের পূর্বে প্রধান অতিথি সাংসদ সাচিং প্রু জেরী লামা উপজেলা সমাজসেবা ও সমাজকল্যাণ দপ্তর পরিদর্শন করেন। এ সময় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিনের উপস্থিতিতে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের ফরম পূরণ তালিকা পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এবং আগত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

See also  বান্দরবান–৩০০: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category