
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
দুর্গম পাহাড়ি সীমান্তে বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পেইনে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুসহ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
৫৭ বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের দিকনির্দেশনায়। চিকিৎসাসেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি।
বিজিবি সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত বিভিন্ন বয়সী মানুষের জন্য এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় এ উদ্যোগ স্থানীয় মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখে।
৫৭বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করছে।
এ ধরনের উদ্যোগ পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিজিবি আরও জানায়, পর্যায়ক্রমে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য বিওপি এলাকার সীমান্তবর্তী জনসাধারণের জন্যও মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের ও অসহায় মানুষের পাশে থেকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে ৫৭ বিজিবি।
সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবির এমন মানবিক উদ্যোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।