1. thpshopbd@gmail.com : admin :
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল রাজধানী - probahonewstv
July 28, 2026, 7:22 pm

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল রাজধানী

জুয়েল রানা স্টাফ রিপোর্টার (ঢাকা)
  • Update Time : Friday, February 6, 2026
  • 104 Time View
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল রাজধানী

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল রাজধানী

জুয়েল রানা স্টাফ রিপোর্টার (ঢাকা)

রাজধানীতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে এ ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন তারা। এ সময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংগঠনের দাবি অনুযায়ী, সংঘর্ষ চলাকালে আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। একই ঘটনায় তার ভাইসহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইনকিলাব মঞ্চ আরও অভিযোগ করে, পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে এবং কয়েকজন নেতাকর্মীর ওপর বুট দিয়ে আঘাত করা হয়েছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা বাধ্য হয়ে লাঠিচার্জ ও ছত্রভঙ্গের চেষ্টা করে। তবে জাবের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তারা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পুলিশের দাবি, সংঘর্ষে কয়েকজন আহত হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত বছরের ডিসেম্বরে গুলিবিদ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় বিদেশে মৃত্যুবরণ করেন। ওই ঘটনার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে আসছে সংগঠনটি। আজকের ঘটনার পর ইনকিলাব মঞ্চ অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গুলিবর্ষণের স্বাধীন তদন্ত এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে। বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

See also  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিএনপি’র চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেছে

Probaho News24 – প্রবাহিত হোক তথ্য, উম্মোচিত হোক সত্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category