1. thpshopbd@gmail.com : admin :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সোনাগাজীতে বিএনপির বিক্ষোভ - probahonewstv
June 14, 2026, 12:09 am

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সোনাগাজীতে বিএনপির বিক্ষোভ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Sunday, December 14, 2025
  • 148 Time View
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সোনাগাজীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের শহীদ চত্বর থেকে শুরু হয়ে সোনাগাজীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পশ্চিম বাজার এলাকায় সিঙ্গার শোরুমের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. এয়াছিন কমিশনার।

এসময় আরও বক্তব্য দেন পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা এনামুল হক ও আলা উদ্দিন মিন্টু। বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনা দেশব্যাপী মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলার বহিঃপ্রকাশ। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। তারা আরও বলেন, অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

See also  কাহালগাও বাজারে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category