1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ - probahonewstv
September 16, 2026, 9:20 am

আলীকদমে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, December 20, 2025
  • 142 Time View
আলীকদমে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ

আলীকদমে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। শনিবার (২০ ডিসেম্বর) দিনভর আলীকদম উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে দুয়ারে দুয়ারে এই কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আলীকদম উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, স্কুল ও জনসমাগমস্থলে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা, সহাবস্থান এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, মুখপাত্র পাইশিখই মার্মা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য পাইমং থুই মার্মাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ আলীকদম উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান, বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লিফলেটে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে। তিনি আরও জানান, আগামী এক মাস ধরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। দিনব্যাপী এই লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার এই উদ্যোগকে তারা স্বাগত জানান।

See also  নরসিংদীতে শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category