1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে শিক্ষক উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - probahonewstv
July 29, 2026, 12:47 pm

আলীকদমে শিক্ষক উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, January 9, 2026
  • 174 Time View
আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব ওবায়দুল হাকিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মানববন্ধন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান জেলা প্রতিনিধি 

বান্দরবান পার্বত্য জালাল উপজেলায় আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব ওবায়দুল হাকিমের উপর সংঘটিত ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় আলীকদম প্রেসক্লাবের সামনে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ “আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা” আয়োজন করে মানববন্ধনের। এতে সভাপতিত্ব করেন মোঃ ইয়াকুব আলী, সেক্রেটারি, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। মানববন্ধনে উপস্থিত ছিলেন জনাব জুলকার নাঈম (প্রাক্তন শিক্ষার্থী ও সেক্রেটারি, আলীকদম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি), জনাব আরিফ বিল্লাহ, সোয়াইবুল হক (সাবেক সভাপতি, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ), মাওলানা মাহমুদুল হক (উপজেলা বায়তুল মাল সম্পাদক, আলীকদম উপজেলা জামায়াত ইসলামী), কনাব মুরাদুল ইসলাম মুরাদ (প্রচার সম্পাদক, আলীকদম উপজেলা জামায়াত ইসলামী), জনাব আবু বক্কর (সিনিয়র শিক্ষক), জনাব কালাম ফেরদৌস ইসফাক (ছাত্রদল নেতা), আরাফাতুল ইসলাম (আলীকদম রেড জুলাই), প্রাক্তন ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিকবৃন্দ। মিডিয়া কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকের পরিবার মানববন্ধনে দাবি করেন:

  • হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক।

  • হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

  • শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

  • ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।

মানববন্ধনে উল্লেখ করা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না হলে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা আলীকদম থানা ঘেরাও করবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মোটবীতে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা – আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category