1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বন বিভাগের বিশেষ অভিযানে এফবিএম ইটভাটায় অবৈধ জ্বালানি কাঠ জব্দ - probahonewstv
September 24, 2026, 6:37 pm

আলীকদমে বন বিভাগের বিশেষ অভিযানে এফবিএম ইটভাটায় অবৈধ জ্বালানি কাঠ জব্দ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 156 Time View
আলীকদম উপজেলায় বন বিভাগের বিশেষ অভিযানে এফবিএম ইটভাটা থেকে প্রায় ২ হাজার ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

পান বাজার বিট এলাকায় অভিযানে জব্দ প্রায় ২ হাজার ঘনফুট কাঠ, মামলা প্রক্রিয়াধীন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ কাঠ পাচার রোধে বন বিভাগের বিশেষ অভিযানে একটি ইটভাটা থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

আজ ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ আনুমানিক বিকাল ৫টা সময় তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সংশ্লিষ্ট বিট কর্মকর্তা এবং বন বিভাগের অভিজ্ঞ টহল দল ও স্টাফদের সমন্বয়ে পান বাজার বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পান বাজার বিটের আওতাধীন পূর্ব পালংপাড়া এলাকায় অবস্থিত ফাতেমা ইটভাটা (এফবিএম) থেকে আনুমানিক ২ হাজার ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত কাঠগুলো অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করা হয়েছিল।

অভিযান শেষে জব্দকৃত কাঠ আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে বন বিভাগের পান বাজার বিট অফিসে নিয়ে আসা হয় এবং নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বন বিভাগ সূত্রে জানানো হয়, প্রাকৃতিক বন ও পরিবেশ রক্ষায় অবৈধ কাঠ ব্যবসা, বন উজাড় এবং বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

বন বিভাগ সংশ্লিষ্ট সবাইকে বন আইন মেনে চলার পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবান সদর হাসপাতালে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃ ত্যু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category