
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,( বান্দরবান )
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী, আলীকদম উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আলীকদম বাজারে মেসার্স নাছির স্টোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন মাসুক এলাহী, আমীর, জামায়াত ইসলামী, আলীকদম উপজেলা শাখা এবং সঞ্চালনায় ছিলেন মুরাদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য, জামায়াত ইসলামী, আলীকদম উপজেলা শাখা। সভাটিতে বান্দরবান-৩০০ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আবুল কালামের দাঁড়ীপাল্লা প্রতীকের সমর্থনে বক্তব্য উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও আমীর, জামায়াত ইসলামী, বান্দরবান জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম। এছাড়া আলীকদম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং সমর্থকরা সভায় অংশ নেন। পথসভায় এ্যাডভোকেট আবুল কালাম বলেন, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও সামাজিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তার দল অঙ্গীকারবদ্ধ। তিনি উপস্থিতদের প্রতি নির্বাচনে তার দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুস সালাম দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভা শেষে আলীকদম উপজেলার বাবুপাড়া ও নয়াপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। পরে পানবাজার এলাকায় জামায়াত ইসলামী আলীকদম উপজেলা শাখার একটি কার্যালয় উদ্বোধন করা হয় এবং সেখানে ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।