1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে জাতীয়তাবাদী তাতী দলের আলোচনা সভা অনুষ্ঠিত - probahonewstv
July 28, 2026, 10:53 pm

আলীকদমে জাতীয়তাবাদী তাতী দলের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, December 18, 2025
  • 114 Time View
আলীকদমে জাতীয়তাবাদী তাতী দলের আলোচনা সভা অনুষ্ঠিত

সংগঠন পুনর্গঠন ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল, আলীকদম উপজেলার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) আলীকদম বাজার সংলগ্ন দলীয় অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাতী দলের সভাপতি জনাব মোছা’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি ও বান্দরবান জেলা শ্রমিক দলের সহ-সম্পাদক জনাব কামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জনাব সাদ্দাম হোসেন এবং উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মোরশেদুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক জনাব মোঃ আতিক, মোঃ ফারুক, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ সাইফুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তাতী দলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি জনাব কামাল উদ্দীন সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা তাতী দলের সভাপতি জনাব মোছা বলেন, আলীকদম উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তাতী দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি তিনি বান্দরবান-৩০০ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব সাচিং প্রু জেরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে সকলের প্রতি মূল্যবান ভোট ও সহযোগিতা প্রদানের আহ্বান জানান। সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আলোচনা সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বিমানবন্দরে ট্রলি ব্যবহার নিয়ে বিভ্রান্তি, টাকা নেওয়ার অভিযোগে সতর্কতা জারি

Please Share This Post in Your Social Media

More News Of This Category