1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে কলা চুরি কেন্দ্রিক সন্ত্রাসী হামলার মামলার প্রধান আসামি জাফর আলম গ্রেফতার - probahonewstv
June 13, 2026, 8:18 pm

আলীকদমে কলা চুরি কেন্দ্রিক সন্ত্রাসী হামলার মামলার প্রধান আসামি জাফর আলম গ্রেফতার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, January 25, 2026
  • 113 Time View
আলীকদমে কলা চুরি কেন্দ্রিক সন্ত্রাসী হামলার মামলার প্রধান আসামি জাফর আলম গ্রেফতার

আলীকদমে কলা চুরি কেন্দ্রিক সন্ত্রাসী হামলার মামলার প্রধান আসামি জাফর আলম গ্রেফতার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় কলা চুরিকে কেন্দ্র করে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার বহুল আলোচিত পলাতক প্রধান আসামি জাফর আলমকে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ২টা থেকে সকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত আলীকদম থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি জাফর আলম (৪৫), পিতা: ফরিদুল ইসলাম, সাং: মুক্তার সর্দার পাড়া, ০৬ নং ওয়ার্ড, ৩ নং নয়াপাড়া ইউনিয়ন, থানা: আলীকদম, জেলা: বান্দরবান। গ্রেফতারের পর আজ সকাল ৭টায় তাকে বান্দরবান সদর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাফর আলম আলীকদম থানার মামলা নং-০৩, তারিখ ১৮ জানুয়ারি ২০২৬, ধারা ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোডের এজাহারনামীয় প্রধান আসামি।

ঘটনার পূর্বাপর
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি ২০২৬ সকালে আলীকদম উপজেলার জানালী মুরং পাড়া এলাকায় কলা চুরির অভিযোগে এলাকাবাসী জাফর আলমকে আটক করে। পরে তার ছেলে ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর ন্যায়বিচারের আশায় ম্রো সম্প্রদায়ের লোকজন আলীকদম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর একই দিন সন্ধ্যায় আলীকদম জোন সদর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া এলাকায় জাফর আলম ও তার সহযোগীরা ম্রো সম্প্রদায়ের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় অমর ত্রিপুরা (৫৫), ডাংইয়া ম্রো (৫৩), খনং ম্রো (৫৫), লাংচিং ম্রো (৩৩) ও অংচং ম্রো (৩০) আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সরকারি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, উক্ত ঘটনার সঙ্গে জড়িত আরও একজন আসামিকে এর আগে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে ঘটনার পর ম্রো সম্প্রদায়ের লোকজন আলীকদম উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনও কর্মসূচি পালন করে।

See also  দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রিতে, বেড়েছে শীতের তীব্রতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি
পুলিশ ও যৌথবাহিনী জানিয়েছে, ঘটনাটি একটি বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা এবং এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক সহিংসতার সংশ্লিষ্টতা নেই। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। পুলিশ আরও জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category