1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ইয়াবাসহ আটক - probahonewstv
August 3, 2026, 11:39 pm

আলীকদমে ইয়াবাসহ আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, February 7, 2026
  • 121 Time View
আলীকদমে সেনাবাহিনীর টহল অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

সেনা টহলে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে দণ্ড

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অদ্য শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ১২টা ১০ মিনিটে আলীকদম থানাধীন ১নং সদর ইউনিয়নের পানবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিএ-১১৯৪০ নম্বর লেঃ তাফসির মাহমুদের নেতৃত্বে পরিচালিত সেনা টহলদল অভিযানে মোঃ নাসির উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে রাত ১টা ১০ মিনিটে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর আলমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছর ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়। সাজা প্রদান শেষে সেনা টহলদল দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আলীকদম থানার এসআই নিশাত বড়ুয়ার কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সাজাপ্রাপ্ত আসামির পরিচয়
নাম: মোঃ নাসির উদ্দিন (৩৫)
পিতা: মৃত আব্দুল কাদের
গ্রাম: পানবাজার, ৫নং ওয়ার্ড
ইউনিয়ন: ১নং সদর ইউনিয়ন
থানা: আলীকদম
জেলা: বান্দরবান

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নিজ এলাকায় মতবিনিময় সভায় ধানের শীষে ভোট প্রার্থনা করলেন নঈম উল্যাহ চৌধুরী বরাত ফেনীতে যুবদল নেতা বরাতের বক্তব্যে উপস্থিত জনতার ব্যাপক সাড়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category