1. thpshopbd@gmail.com : admin :
আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বাসিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল আউয়াল টিপু - probahonewstv
July 29, 2026, 10:50 pm

আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বাসিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল আউয়াল টিপু

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
  • Update Time : Sunday, January 4, 2026
  • 160 Time View
রানীনগর ইউনিয়নের বাসিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল আউয়াল টিপু।

আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বাসিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল আউয়াল টিপু

মোঃ শাহিনুল খান পলাশ
পাবনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) পাবনা জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজিএম আর সদস্য আব্দুল আলিম সাজ্জাদের আহ্বাজে রানীনগর ইউনিয়নের নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ রবিউল আউয়াল টিপু নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ২০১৬ সালে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে দৌঁড় দেওয়া এই সাবলীল নেতা গণসংযোগের মাধ্যমে ইউনিয়নের বাসিকে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

মোঃ রবিউল আউয়াল টিপু সাংবাদিকদের জানান, তিনি যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হন, তবে রানীনগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “আমি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলব। ইউনিয়নে চাঁদাবাজি, দখল ও অন্যায় বন্ধে সক্রিয় ভূমিকা পালন করা হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা ধানের শীষ মার্কার বিজয়ের লক্ষ্যে একসঙ্গে কাজ করব। পাবনার দুই ধানের শীষ মনোনীত প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব ভাইয়ের ধানের শীষকে বিপুল ভোট দিয়ে জয়লাভ নিশ্চিত করব।”

রবিউল আউয়াল টিপু রানীনগর ইউনিয়নের বাসির প্রতি সমর্থন ও দোয়ার আবেদন জানিয়ে বলেন, “বিগত ১৭ বছর যারা দলের সঙ্গে আছেন এবং দুঃসময়ে দলের পাশে থেকে কাজ করেছেন তাদের মূল্য থাকা উচিত। নতুন বছরেও রানীনগরবাসির দোয়া ও সমর্থন প্রত্যাশী।”

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে আন-নূর ইনস্টিটিউটের কোরআন পাঠ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category